দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)।
এক বিবৃতিতে একে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে উল্লেখ করেছে কেপিসি। কেপিসির এ বিবৃতি প্রকাশ করেছে কুয়েত নিউজ এজেন্সি।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে ভর্তি ছিল। এতে জাহাজটির কাঠামোতে (হাল) ক্ষতি হয়েছে এবং হামলার পর জাহাজে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, কুয়েতি ট্যাংকারটির ২৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন। জাহাজটিতে আগুন নেভানোর কাজ এখনও চলছে। সূত্র: আল–জাজিরা
কে